চাঁপাইনবাবগঞ্জশিল্প ও সংস্কৃতিসংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ‘বর্ষায় নজরুল’ ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ:

নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা বিষয়ক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, আবৃত্তিশিল্পী ও নৃত্যশিল্পীরা অংশ নিয়ে নজরুলের সৃষ্টিকর্মের মাধ্যমে বর্ষার সৌন্দর্য ও অনুভূতি দর্শকদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related Articles

Back to top button