নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্সন রুমে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ফারহানা নবী, প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আইনশৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, সন্ত্রাস, নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তা ঘাট, সাস্থ্য সেবা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, গাড়ীঘোড়া, রাস্তায় এক্সিডেন্ট ও যানজোট নিরাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথি বৃন্দরা।





