বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
সারা দেশ

ঝিলিম ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

For Advertisement: 01763639922

*নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ*
‘ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি হ্যাঁ, মাদকের প্রতি না’—এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঝিলিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বর থেকে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আয়োজক কমিটির সদস্য, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমনুরা রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়।
পরে অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দীন, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান ও প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পালসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় ৪ নম্বর ওয়ার্ডের মিঞাপাড়া দল ও ৯ নম্বর ওয়ার্ডের কালুপুর দল অংশ নেয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। আমনুরা রেলওয়ে মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের মতে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button