For Advertisement: 01763639922
কৃষিনাচোলপ্রথম পাতা

নাচোলে ৯ হাজার ৩৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চলতি রবি মৌসুমে উপজেলায় ৯ হাজার ২০০ জন কৃষককে সরিষা, ১০০ জনকে মসুর এবং ৫০ জনকে খেসারি চাষের জন্য এ প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় কৃষকদের উচ্চফলনশীল জাতের বীজের পাশাপাশি ডিএপি ও এমওপি সার বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্দীপনা সরকার, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকেরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফসলের উৎপাদন খরচ কমানো এবং রবি মৌসুমে তেল ও ডালজাতীয় শস্যের উৎপাদন বাড়াতে সরকার এ প্রণোদনা দিচ্ছে। সরকারি সহায়তা পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং যথাসময়ে জমিতে চাষাবাদ শুরুর আশাবাদ ব্যক্ত করেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button