জাসদের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
নবাবগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনু।
সভায় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সদস্য বাবর আলী, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক এবং জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল মজিদ।
সভায় বক্তারা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অবৈধ বাণিজ্য চুক্তি’ অবিলম্বে বাতিলের দাবি জানান। একই সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবিও জানান দলটির নেতাকর্মীরা।



