বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাটোরসারা দেশ

নাটোরের লালপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

For Advertisement: 01763639922

লালপুর (নাটোর) প্রতিবেদক :

নাটোরের লালপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাহান আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ ঠাকুরপাড়া গ্রামে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আবু তাহের সরদার সঙ্গীয় ফোর্স নিয়ে রাহান আলীর বাড়িতে অভিযান চালান। এ সময় তার উত্তর দুয়ারী টিনশেড ঘরের ভেতর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাহান আলী ওই গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার রাহান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button