বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
সারা দেশ

চাষী বাজার স্থায়ী করার দাবিতে মানববন্ধন

For Advertisement: 01763639922

*নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ*
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচরে ‘চাষী
বাজার’ স্থায়ী করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রেহাইচর টোলমুক্ত চাষী বাজারের টোলঘর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাজারটি টোলমুক্ত রাখা এবং স্থায়ীভাবে চালু রাখা জরুরি। এ সময় তাঁরা বাজারটি টোলমুক্ত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. শরিফুল ইসলাম। বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মো. আব্দুল খালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দীন, বাজার সভাপতি মো. জিয়াউর রহমান, সবজি ব্যবসায়ী প্রতিনিধি বিজয়, মাছ ব্যবসায়ী প্রতিনিধি মালা, পৌর-সেক্রেটারি মো. সামসুজ্জুহা মুকুল এবং পোল্ট্রিফিড অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি মো. মুকলসুর রহমান আলালসহ স্থানীয় কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা।
মানববন্ধন শেষে বাজারটি স্থায়ীভাবে টোলমুক্ত রাখার দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button