বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জ-৮৮-এর বন্ধু মাহফুজের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

For Advertisement: 01763639922

*নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ*
চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ-৮৮’-এর সদস্য কে এ এম মাহফুজুর রহমানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের গোলাম রশিদ মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৮৮-এর সমন্বয়ক শহীদুল হুদা অলক।
স্মরণসভায় কে এ এম মাহফুজুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এ কে এম পারভেজ ইকবাল, সাহিল আফগান ফটিক, আমিনুল হক আবির, শামসুল হক রানা, খসরু পারভেজ টিপু, আহসান লিটন ও আশরাফুল আম্বিয়া সাগর।
আলোচকরা মাহফুজুর রহমানের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ, ন্যায়পরায়ণতা এবং শিক্ষাজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। বিশেষ করে তাঁর দায়িত্বশীলতা ও পরোপকারিতার নানা দিক তুলে ধরে তাঁকে স্মরণ করেন বন্ধুরা।
স্মরণসভায় চাঁপাইনবাবগঞ্জ-৮৮-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button