বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
ক্রীড়াঙ্গণভোলাহাট

ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন

For Advertisement: 01763639922

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলামের স্বাক্ষরে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান।

কমিটির সহসভাপতি হয়েছেন মোহাম্মদ হাতেম ও মো. গোলাম কবীর। অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আসলাম বেগ ও মো. সেলিম রেজা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. আতাউর রহমান।

নির্বাহী সদস্য হয়েছেন মো. আনোয়ারুল হক, মো. আনোয়ার হোসেন, সৈয়দ রায়হান আলী, মোহাম্মদ আব্দুর রকিব, মো. তাজমুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ মোজাহিদুল হক ও মো. আনোয়ার পারভেজ আদিত। সংরক্ষিত নারী সদস্য হয়েছেন মোসা. মোসেফেরা আক্তার ও মোসা. দিলারা খাতুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, ভোলাহাটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে নবগঠিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজউদ্দিন পানু মিঞাসহ ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button