বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জ

মহারাজপুরে বাড়িতে হামলা-ভাঙচুর, ১০টি হাতবোমা উদ্ধার; আটক ৫

For Advertisement: 01763639922

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ১০টি হাতবোমা উদ্ধার করে এবং পাঁচজনকে আটক করে।

হামলার শিকার দুরুল হোদার পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে ১ লাখ ৭৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওদুদ মহরিল ও জালাল মেম্বারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় জালাল মেম্বারের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার জের ধরে দুরুল হোদার বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে দুরুল হোদার পরিবারের দাবি, জালাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।

সদর মডেল থানার ওসি শাহিন আকন্দ জানান, দুই পক্ষের পূর্ববিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং অন্যদের আটকে অভিযান চলছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button