রোয়াংছড়িতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার হান্টুক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও তৃতীয় প্রান্তিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহমদ, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য দেবেন্দ্র তঞ্চঙ্গ্যা, বিজয় পাড়ার কারবারি প্রতিজয় তঞ্চঙ্গ্যা, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য অঞ্জনাদেবী তঞ্চঙ্গ্যা, বিএনপির মহিলা নেত্রী চন্দ্রা তঞ্চঙ্গ্যা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোয়ানা তঞ্চঙ্গ্যা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্দ্রলাল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি বার্ষিক বনভোজনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।

