নাচোলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর পরিচিতি সভা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও আকলিমা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।
পরিচিতি সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক নিউজ টুডের নুরুল ইসলাম বাবু, দৈনিক খোলা কাগজের একেএম জিলানী, দৈনিক ভোরের ডাকের অলিউল হক ডলার, দৈনিক ইনকিলাবের শহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের হাসানুজ্জামান ডালিম, দৈনিক মর্নিং গ্লোরির ইব্রাহিম আলী, দৈনিক যুগান্তরের জহরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মনিরুল ইসলাম, দৈনিক রাজবার্তার তোসিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদের ফারুক হোসেন ডন, দৈনিক সকালের সময়ের নাসিম আলী, দৈনিক উত্তরা প্রতিদিনের হাবিবুল্লাহ শিপন, দৈনিক গণমুক্তির আবুল হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের আরিফুল ইসলাম, দৈনিক খবরের কাগজের আব্দুল আজিজ, দৈনিক ভোরের কাগজের আশিক মাহমুদ, দৈনিক প্রতিদিনের কাগজের শিমুল বিশ্বাস, দৈনিক যায়যায়দিনের কাইয়ুম আলী ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের আব্দুল বারীসহ অন্য সাংবাদিকরা।





