For Advertisement: 01763639922
নাটোরপ্রথম পাতা

লালপুরে চড়া সবজির বাজার, চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

For Advertisement: 01763639922

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিবেদক :

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে হঠাৎ করেই বেড়েছে শাকসবজির দাম। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লালপুর সদর, গোপালপুর, ওয়ালিয়া, আব্দুলপুর, বিলমাড়িয়া ও কলসনগর বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে বাড়তি দামে।

বাজারে প্রতি কেজি টমেটো ১২০ টাকা, শিম ১০০ টাকা, বেগুন ও নতুন আলু ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, পেঁপে ও মুলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউ ৫০ টাকা এবং বাঁধাকপি ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে গোপালপুর বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, পাইকারি মোকাম থেকেই আগের তুলনায় বেশি দামে সবজি কিনতে হচ্ছে। কলসনগর বাজারের আনোয়ার হোসেন, ওয়ালিয়া বাজারের ফজলু ও লালপুর বাজারের ব্যবসায়ী হান্নানও একই ধরনের তথ্য জানান। তাঁদের দাবি, সরবরাহ সংকটের কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। ফলে খুচরা পর্যায়ে সবজির দাম কেজিতে গড়ে প্রায় ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

এদিকে বাজারে সবজি কিনতে আসা ক্রেতাদের মধ্যে হতাশা দেখা গেছে। লালপুর বাজারের ক্রেতা মো. আ. লতিফ বলেন, “আয় বাড়েনি, কিন্তু বাজারে সব জিনিসের দাম আকাশছোঁয়া। চাল, ডাল ও তেলের পর এখন শাকসবজিও আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সংসার চালানোই এখন দায় হয়ে পড়েছে।”

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং সবজিসহ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ক্রেতারা।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button