পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তা সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নাইমুল হক ও সড়কবাতি পরিদর্শক মো. এনামুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর কর্মচারী সংসদ ও পৌরসভার যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব।
বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের অবদান, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কর্মচারী সংসদের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেষে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।



