
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
প্রাথমিক শিক্ষাজীবনের ইতি টেনে নতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আলোচনা শেষে প্রধান শিক্ষক মো. মারুফুল হকের পরিচালনায় শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।




