বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাটোরসারা দেশ

লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল শিশু স্বাধীন

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর):

নাটোরের লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরেছে ১২ বছর বয়সী শিশু স্বাধীন সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে লালপুর থানা থেকে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

স্বাধীন সরকার বগুড়া জেলার শিবগঞ্জ থানার জীবনপুর গ্রামের মো. ময়নুল ইসলাম সরকার ও মোছা. নাজমা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর পথ হারিয়ে ফেলে স্বাধীন। পরে বগুড়ার সোনাতলা রেলস্টেশন থেকে ট্রেনে করে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছায় সে। সেখান থেকে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় চলে আসে।

এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শিশুটি বাক্‌প্রতিবন্ধী হওয়ায় প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে লালপুর থানা পুলিশের প্রচেষ্টা ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগের পর তার পরিবারের সন্ধান পাওয়া যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা-মা লালপুর থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশ শিশুটিকে তাদের কাছে বুঝিয়ে দেয়।

হারানো সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির বাবা-মা। এ সময় তাঁরা লালপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button