বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাটোর

লালপুরে মুঠোফোন ছিনিয়ে যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা, আটক ৪

For Advertisement: 01763639922

লালপুর (নাটোর) প্রতিবেদক :

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর মোনারুল ইসলাম নামে এক যাত্রীকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোনারুল ইসলাম পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হৃদয়।

রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন। ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে ছাদে অবস্থানরত কয়েকজনের সঙ্গে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে ট্রেনটি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে। এ সময় তাঁদের হেফাজত থেকে নিহতের মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button