বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাটোর

লালপুরে জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

For Advertisement: 01763639922

লালপুর (নাটোর) প্রতিবেদক : নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত উপজেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা শপথ নেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদকে শপথ পাঠ করান নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৭-২০২৮ সেশনে লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ রানা। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম।

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার নবনির্বাচিত আমীরদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ তাঁদের শপথ পাঠ করান।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button