বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জপ্রথম পাতা

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি শিল্পনীতি-২০২২ এবং এসব শিল্পের উন্নয়নে বিসিক, বিটিআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। তিনি বিসিকের বিভিন্ন কার্যক্রম, উদ্যোক্তা সৃষ্টি, শিল্প নিবন্ধন, আইআরসি ও ইআরসি সনদ প্রদান, শিল্পনগরীতে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা এবং ঋণ সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহা. আব্দুর রহিম। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোসা. আফরোজা খাতুন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button