বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
বিনোদন

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

For Advertisement: 01763639922

পাঠকের কাগজ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ পুত্রসন্তানের মা হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ।

মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চান না। দীর্ঘদিনের প্রতীক্ষার পর সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও জানান তিনি।

অভিনেত্রী জানান, এখন ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়েই কাটছে তার দৈনন্দিন সময়। কখনো কখনো দুই ঘণ্টা ঘুমানোরও সুযোগ হচ্ছে না। প্রথম দুই দিন সন্তানকে ভালোভাবে দেখতে না পারলেও পরে ছেলের চেহারায় নিজের মিল খুঁজে পেয়েছেন তিনি। সন্তান সুস্থ থাকুক, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন তিনি। স্বামীর সঙ্গে তার ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েবভিত্তিক কাজেও অভিনয় করেছেন তিনি।

সন্তানকে সময় দিতে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। কয়েক মাস বিরতির পর আবারও অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button