বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জপ্রথম পাতা

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়াসারসহ ট্রাক জব্দ, চালক আটক

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আনুমানিক ৭০০ বস্তা ইউরিয়াসারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৫১) আটক করা হয়। তিনি যশোরের চৌগাছা থানার মশিউর নগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকা থেকে টহল দলের পুলিশ সদস্যরা ট্রাকটি জব্দ করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বিকালে জানান, পুলিশের টহল দলের সদস্যরা ট্রাকটি থামিয়ে কাগজপত্র যাচাই করেন। এ সময় সারগুলো চাঁপাইনবাবগঞ্জে আনার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে ট্রাক ও চালককে থানায় নেওয়া হয়। সারগুলো কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button