বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার, আটক ১

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় আমিনুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন। তিনি জানান, গত এক বছরে এ ব্যাটালিয়ন প্রায় ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য আটক করেছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের কাজও শুরু করা হবে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button