বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাটোরসারা দেশ

লালপুরে দেড় কেজি গাঁজাসহ একজন আটক

For Advertisement: 01763639922
ছবি- সংগ্রহিত

লালপুর (নাটোর) প্রতিবেদক :

নাটোরের লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ কালাম হোসেন ওরফে টিটু (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক কালাম হোসেন লালপুর উপজেলার ৯ নম্বর এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের মোঃ আব্দুল জলিল ও মোছা. নিলুফা ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) ভোরের দিকে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় বরমহাটি গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে আরমানের (৪০) খেজুরবাগানের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটুকে আটক করা হয়।

লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে ২৩ নভেম্বর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button