বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
খুলনাসারা দেশ

সুন্দরবনে ইঞ্জিন বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমার উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা একটি বোটসহ ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ নভেম্বর রাতে ডাংমারি ফরেস্ট অফিস থেকে পাস নিয়ে দুবলার চরের উদ্দেশে রওনা হয় বোটটি। পরদিন রাত ৮টার দিকে রূপের গাং এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নদীতে ভাসতে থাকে বোটটি।

পরে বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা লইট্টাখালী খাল এলাকা থেকে বোটসহ ২৯ জনকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button