For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

For Advertisement: 01763639922

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক :

‘একসঙ্গে গড়ি সুস্থ, সুন্দর ও সহায়ক সমাজ’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড পিপল অব চাঁপাইনবাবগঞ্জ অ্যামেলিওরেট রেসপন্স (উপকার)।

শুক্রবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এ সময় ড্রেন ও জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসের ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গুর ঝুঁকি থেকে শহরবাসীকে সুরক্ষিত রাখতে এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে তাদের এ উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button