For Advertisement: 01763639922
খুলনাসারা দেশ

সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেটিকে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের চুনকুড়ি টহল ফাঁড়ির আওতাধীন বাগদি খালি ভারানি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

কদমতলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলের সময় হরিণটিকে ফাঁদে আটকা অবস্থায় দেখতে পান। পরে সেটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে বনে অবমুক্ত করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বন্য প্রাণী সংরক্ষণে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার এবং অবৈধ ফাঁদ অপসারণে গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। বন্য প্রাণী শিকার ও ফাঁদ পেতে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button