নাচোলে নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালিত

মোঃ মনিরুল ইসলাম, নাচোল: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, সফল যুব উদ্যোক্তা ফাইজুর কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন ও পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান।
আলোচনা সভা শেষে যুব আত্মকর্মী ফজলে এলাহীর হাতে দেড় লাখ টাকার যুবঋণের চেক তুলে দেওয়া হয়।



