চাঁপাইনবাবগঞ্জসংবাদসু খবর

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পদায়ন পেলেন দুই শিশু বিশেষজ্ঞ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দুইজন শিশু বিশেষজ্ঞকে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্যসেবা বিভাগের পার-৩ শাখা থেকে ১৯ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জুনিয়র কনসালট্যান্ট (শিশুরোগ) ডা. মোহাম্মদ শফিকুল ইসলামডা. মোহাম্মদ আলীকে সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) পদে পদায়ন করা হলেও সংযুক্তি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দায়িত্ব পালন করবেন

এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন পদে যোগদান করতে হবে।

Related Articles

Back to top button