ছবির গল্প

কানসাট আমবাজারে এখন পেঁপের সমারোহ

পাঠকের কাগজ

পাঠকের কাগজ : ঐতিহ্যের কানসাট আমবাজারে এখন পেঁপের সমারোহ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট একসময় কংসহট্ট নামে পরিচিত ছিল। কালের বিবর্তনে নাম হয় কানসাট। ঐতিহ্যবাহী এ বাজারটি দেশের বৃহত্তম আমবাজার হিসেবে পরিচিত। আমের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে বাজারটি। বর্তমানে আমের পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে পেঁপেসহ বিভিন্ন মৌসুমি ফল। ছবিটি কানসাট বাজার থেকে তোলা।

Back to top button