শিবগঞ্জসংগঠন সংবাদসংবাদ

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ১ হাজার কিট প্রদান

শিবগঞ্জ প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য এক হাজার কিট প্রদান করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের উদ্যোগে এসব কিট সরবরাহ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বীর কাছে কিটগুলো হস্তান্তর করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস এবং মেডিকেল অফিসার আজিজুল হক সুইটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Related Articles

Back to top button