চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারিসহ একাধিক এনসিপি নেতার কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

রবিবার সন্ধ্যায় মশাল নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকমীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বাবর আলী রুমন জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অনান্য নেতাদের বিরুদ্ধে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিসহ একাধিক নেতা রাজনৈতিক শিষ্ঠাচারের বাইরে গিয়ে নানা রকম কটুক্তি করছে, এটা বন্ধ না করলে, তাদের চাঁপাইনবাবগঞ্জে অবাঞ্চিত ঘোষনা করা হবে। আজকের মশাল মিছিল থেকে এ ঘোষনা দেয়া হয়েছে।