বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জপ্রথম পাতা

চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৪ হাজার ৩৪৪ বিরোধ নিষ্পত্তি

ক্ষতিপূরণ ও পাওনা আদায় ৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা

For Advertisement: 01763639922
ছবি-সংগ্রহিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে বিকল্প পদ্ধতিতে ৪ হাজার ৩৪৪টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এ সময়ে ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৫৩৫ টাকা।

রোববার বিকেলে জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবু সাঈদ এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১০ মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ৪ হাজার ৪৩৪টি আবেদন দাখিল করা হয়েছে। এ ছাড়া গত নয় মাসে নিয়মিত আদালতে দায়ের করা ৬১২টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনা খরচে আইনগত পরামর্শ পেয়েছেন ২ হাজার ৮০৮ জন বিচারপ্রার্থী।

আইনগত সহায়তা সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গত ১০ মাসে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ২৭টি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সরেজমিনে নালিশি জমি পরিদর্শনের মাধ্যমে অসংখ্য বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।

বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসে চিফ লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড অফিসারের পাশাপাশি আরও দুজন স্পেশাল মেডিয়েটর দায়িত্ব পালন করছেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button