বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাচোল

নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা

For Advertisement: 01763639922

মোঃ মনিরুল ইসলাম, নাচোল প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে নাচোল উপজেলা ডাকবাংলো পরিষদ চত্বরে এ জনসভার আয়োজন করা হয়।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (টিপু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এ ছাড়া নেজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান (মধু), সহসভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক আফান আলী বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, নাচোল বিএনপির সাবেক ছাত্রনেতা বাবুল আক্তারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button