চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমবায় মেলা পরিদর্শনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অতিথিরা সমবায় মেলার বিভিন্ন স্টল ও নকশিকাঁথা প্রদর্শনী পরিদর্শন করেন।
জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে এ সেচ প্রবং অগ্রণীকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, গণকার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন। এ সময় জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সমবায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।


