বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
বিদ্যাঙ্গন

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

For Advertisement: 01763639922

আজমাল হোসেন মামুন, নাগরিক সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রভাতি শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বাশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাইমুম হোসেন। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক মো. শহীনুল ইসলাম, মাহবুবুল হক মিঠু ও মিজানুর রহমান। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় প্রভাতি শিফটের নবম শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থী মো. তাওহিফ হোসেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button