বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জব্যবসা বাণিজ্যসংগঠন সংবাদ

আম বোর্ড গঠনের দাবি ব্যবসায়ীদের

For Advertisement: 01763639922

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে আম বোর্ড গঠনের দাবি জানিয়েছে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি। শনিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ দাবি তুলে ধরেন, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ।

সারাদেশে উৎপাদিত আমের ৫০ শতাংশ চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত হয় উল্লেখ করে আব্দুল ওয়াহেদ বলেন, উন্নত জাতের আমের উৎপাদন বৃদ্ধি, সেই সাথে রপ্তানিসহ আম কেন্দ্রিক সকল কার্যক্রম আরো জোরদার করতে আম বোর্ড গঠন করা জরুরী। তুলা উন্নয়ন বোর্ড আছে, তাহলে আমের উন্নয়নে আম বোর্ড কেন থাকবে না।


এসময় তিনি বলেন, আমের বহুমাত্রিক ব্যবহার বাড়াতে নতুন উদ্যোক্তরা যাতে এ শিল্পে বিনিয়োগে এগিয়ে আসে সেই লক্ষে চেম্বারের পক্ষ্য থেকে সবধরনের চেষ্টা চালানো হচ্ছে। এ মৌসুমে আম পরিবহনসহ আম বানিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে সংস্লিষ্টদের সাথে বৈঠক করে সবধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান।
এদিকে সামনে রোজায় যাতে জেলায় দব্যমূল্য সহনশীল থাকে, সেই লক্ষে পন্যের সরবারাহ নিশ্চিত করতে উদ্যোগ নেয়া ও বাজার মনিটরিং করার কথা জানানো হয় চেম্বারের পক্ষ থেকে।
এসময়, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমনসহ পরিচালক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button