বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
নাচোল

নাচোলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

For Advertisement: 01763639922

**মনিরুল ইসলাম, নাচোল প্রতিবেদক:**
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস।
সভায় বক্তব্য দেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন ও পৌর জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম।
এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও আলাউদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।
অন্যদিকে, একই দিন বেলা ১১টার দিকে নাচোল মহিলা কলেজ হলরুমে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোদ্দেকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল।
এ ছাড়া নেজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী, এনামুল হক, সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন, কসবা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তাজামুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button