কোথায় কী আয়োজনচাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের মধ্যে মশারি বিতরণ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মশারি বিতরণ করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালটিতে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে মশারি বিতরণ করা হবে।
কোথায়, কী আয়োজন
- আয়োজন: ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে মশারি বিতরণ।
- স্থান: ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।
- তারিখ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬।
- সময়: বেলা ১১টা।
- আয়োজক: জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ।
- প্রধান অতিথি: মো. হারুনুর রশীদ, প্রশাসক, জেলা পরিষদ ও সাবেক সংসদ সদস্য।



