বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
বগুড়াসারা দেশ

রাশেদ খানকে নিয়ে আমির হামজার আপত্তিকর মন্তব্য, ‘রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো’

For Advertisement: 01763639922

বগুড়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত, আমার মনে হয় আজ রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো।’

গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আমির হামজা। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়া মসজিদ কমিটি এ মাহফিলের আয়োজন করে। রাত ১০টার দিকে তিনি বক্তব্য শুরু করেন।

রাশেদ খানকে উদ্দেশ করে আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। আলেমদের নিয়ে কথা বলে, আমাকে নিয়েও কথা বলে।’ এরপর রাশেদ খানের যোগ্যতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে, রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’

রাশেদ খানকে ঘিরে প্রকাশিত নারীসংক্রান্ত কথোপকথনের অডিও ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেন আমির হামজা। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গও তোলেন তিনি।

এ সময় আমির হামজা বলেন, ‘বগুড়ায় এসে আমিও বদদোয়া দিলাম। আমার পেছনে যারা লাগে, আল্লাহ তাদের যেন নেংটা করে জাতির কাছে।’

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তাঁর কাছে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক মন্তব্যের ঘরে যুক্ত করার কথা জানান রাশেদ খান।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button