বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
রাজশাহী

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

For Advertisement: 01763639922

রাজশাহী প্রতিবেদক :

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী বছর থেকে সম্মাননা দেওয়া হবে। নিয়মিত করদাতাদের উৎসাহিত করা এবং রাজস্ব আয় বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৯ নভেম্বর) সকালে নগর ভবনের সিটি হলরুমে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, বকেয়া কর আদায় ও রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে কর্মকর্তা – কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবার সহযোগিতায় রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। সচিব সোহেল রানা সভা সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। এ সময় রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button