বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
সংবাদ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

For Advertisement: 01763639922
ছবি সংগ্রহিত

পাঠকের কাগজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতের দিকে নয়, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় থাকা লাইব্রেরিটি আগুনে পুড়ে গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি ৪৮ শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

শিক্ষার্থীদের বরাতে চিকিৎসক জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button