বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
কৃষিপ্রথম পাতাশিবগঞ্জ

শিবগঞ্জে দুই বিলে বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধ, ব্যাহত রবি ফসলের আবাদ

For Advertisement: 01763639922

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুটি বিলের বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে চলতি মৌসুমে রবি ফসলের আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কয়েক শ কৃষক। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জমিগুলো চাষাবাদের উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মোবারকপুর, দাইপুখুরিয়া, শ্যামপুর, বিনোদপুর ও শাহাবাজপুর ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি এ জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবছর এসব জমিতে সরিষা, মসুর, গমসহ বিভিন্ন রবি ফসলের আবাদ করেন কৃষকরা। কিন্তু এবার জমিতে পানি জমে থাকায় তাঁরা আবাদ শুরু করতে পারছেন না।

স্থানীয় কৃষক জামাল উদ্দিন, কামাল উদ্দিন ও তাজাম্মুলসহ কয়েকজন জানান, প্রতিবছর এসব জমিতে ফসল উৎপাদন করে তাঁরা জীবিকা নির্বাহ করেন। প্রতি বিঘা জমিতে খরচ বাদ দিয়ে ৭ থেকে ৮ হাজার টাকা লাভ হয়। কিন্তু এবার আবাদ মৌসুম শুরু হলেও জমি থেকে পানি না নামায় তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

কৃষকরা আরও জানান, কানসাট স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন ও সংরক্ষণ নিয়ে কয়েক বছর ধরেই সমস্যা চলছে। পানি বের করে দিলে দুই পাশের বসতবাড়ির নলকূপে পানির স্তর কমে যাওয়ার আশঙ্কা থাকে। আবার পানি আটকে রাখলে বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ে। তাই কৃষি ও আবাসিক এলাকার পানির প্রয়োজন বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের দাবি তাঁদের।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হায়দার বিল এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, দুটি বিলে জলাবদ্ধতার কারণে বিপুল পরিমাণ জমি অনাবাদি পড়ে রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী বলেন, জলাবদ্ধতার কারণে দুটি বিলে প্রায় ৮০০ হেক্টর জমি অনাবাদি রয়েছে। কৃষকদের বৃহত্তর স্বার্থে এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, দুটি বিলে প্রায় ৮০০ বিঘা জমি অনাবাদি রয়েছে। এ সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিবগঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আলী কাউসার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহজারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। কানসাট স্লুইসগেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবারই যেকোনো সময় এটি খুলে দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে খালের পানি যেন সম্পূর্ণ নিষ্কাশিত না হয়, সে ব্যবস্থাও রাখা হবে। কারণ কৃষিকাজ ও আবাসিক এলাকার জন্য খালের পানির প্রয়োজন রয়েছে। পানি নেমে গেলে কৃষকরা আবাদ শুরু করতে পারবেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button