বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
শিবগঞ্জ

শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে একজনকে ৩ হাজার টাকা জরিমানা

For Advertisement: 01763639922

শিবগঞ্জ প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের রনি বাজার-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান চালান। এ সময় ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জামসহ আব্দুস সামাদের ছেলে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে জব্দ করা ভেজাল গুড় তৈরির উপকরণ ও সরঞ্জাম স্থানীয়দের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button