মনাকষায় বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী আবদুস শরীফের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শিবগঞ্জ প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন মনাকষা ইউনিয়ন বিএনপির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আবদুস শরীফ।
বক্তব্যে আবদুস শরীফ বলেন, দলের নেতাকর্মীদের মতামত ও সমর্থন তাঁকে উৎসাহিত করেছে। তিনি দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মনাকষা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।
এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বারিকুল ইসলামসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে আবদুস শরীফকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার জন্য দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।



