বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
আন্তর্জাতিকপ্রথম পাতা

দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ, এক কিলোমিটার দৌড়াতেই হাঁপিয়ে উঠছেন বাসিন্দারা

For Advertisement: 01763639922

পাঠকের কাগজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। দীপাবলির আতশবাজির ধোঁয়া, যানবাহনের নির্গমন এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে শহরের আকাশ। দূষণের কারণে শ্বাসকষ্ট, মাথাব্যথা ও চোখে জ্বালাপোড়ায় ভুগছেন বাসিন্দারা।

সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির অন্তত ১৫টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রে বায়ুর গুণগত মান সূচক (একিউআই) ৪০০ ছাড়িয়ে যায়। আইটিও এলাকায় একিউআই রেকর্ড করা হয় ৪০৭, যা ‘গুরুতর’ পর্যায়ের দূষণ নির্দেশ করে। এর আগের দিন দীপাবলিতে দিল্লির একিউআই ছিল ৩৭৬।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ৯ নভেম্বরের এক মাঠপর্যায়ের প্রতিবেদনে উঠে এসেছে দূষণের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয়, ঘন ধোঁয়াশার কারণে শহরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা কমে গেছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

দূষণের কারণে শারীরিক সক্ষমতাও হারাচ্ছেন অনেকে। দেরাদুনের বাসিন্দা শৈলেশ সাধারণত প্রতিদিন পাঁচ কিলোমিটার দৌড়ান। কিন্তু দিল্লিতে এসে দূষিত বাতাসের কারণে শ্বাস নিতে কষ্ট হওয়ায় মাত্র এক কিলোমিটার দৌড়েই তাঁকে ফিরে যেতে হয়েছে।

দিল্লির বাসিন্দাদের মতে, বায়ুদূষণের জন্য শুধু দীপাবলির আতশবাজিকে দায়ী করা যায় না। সারা বছরই রাজধানীতে দূষণের সমস্যা থাকলেও কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ যথেষ্ট নয়। দূষণের প্রভাবে অনেকের স্বাভাবিক হাঁটাচলা, ব্যায়াম ও সামাজিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে।

প্রতিবছর শীত মৌসুমে দিল্লির বায়ুদূষণ চরম আকার ধারণ করলেও স্থায়ী সমাধান না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। আবহাওয়ার প্রতিকূলতার কারণে আগামী কয়েক দিনও রাজধানীতে দূষিত বাতাসের প্রকোপ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button