বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
সারা দেশ

ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

For Advertisement: 01763639922

*নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:*
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের গঠিত টিমের সদস্যরা এ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
এরই অংশ হিসেবে ঝিলিম ও দেবীনগর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। শনিবার সকালে দেবীনগর ইউনিয়ন পরিষদের আশপাশের এলাকায় টিমের সদস্যরা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জহরুল ইসলাম। এ সময় গ্রাম পুলিশসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান থেকে বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button