কোথায় কী আয়োজন
চেম্বারের সাবেক পরিচালক কামরুল আরেফিন বুলুর স্মরণে দোয়া ও স্মরণসভা বুধবার
For Advertisement: 01763639922

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মরহুম কামরুল আরেফিন বুলুর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, চেম্বারের পরিচালক, ব্যবসায়ী, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
For Advertisement: 01763639922



