বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ কামরুল আরেফিন বুলুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

For Advertisement: 01763639922

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মরহুম কৃষিবিদ আলহাজ্ব মোহাঃ কামরুল আরেফিন বুলুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
আলোচনা সভায় মরহুম কামরুল আরেফিন বুলুর জীবনের বিভিন্ন দিক, কর্মময় জীবন ও সমিতির প্রতি তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করেন আলহাজ্ব শামসুল হক, মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, প্রফেসর মোঃ ইব্রাহিম হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাসিব, ফারিয়ার সম্পাদক মোঃ জামিউল হক সোহেল, সমিতির পরিচালক ডা. মোঃ দুররুল হোদা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ।
এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন ডা. মোঃ তৌহিদুল ইসলাম ও তাঁর একমাত্র ছেলে মনোয়ার।
বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে হাফেজ মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button