বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জবিদ্যাঙ্গন

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, পুরস্কার পেল ৫৪ শিক্ষার্থী

For Advertisement: 01763639922

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে সেমিনার এবং জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫৪ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাজী নজরুল ইসলামের চিন্তা-চেতনায় অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতাবোধের প্রতিফলন ঘটেছে। তিনি ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছেন। একদিকে বিদ্রোহ ও শৃঙ্খলমুক্তির আহ্বান জানিয়েছেন, অন্যদিকে তাঁর কবি-মানসে ছিল কোমল রোমান্টিক হৃদয়। নারী-পুরুষের সমতা ও নারী জাগরণের কথাও তিনি তাঁর সাহিত্যে তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নজরুল এমন সাহিত্য সৃষ্টি করেছেন, যা বিস্ময়কর। তাঁর রচিত ও সুরারোপিত প্রায় চার হাজার গান বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। মানবতা ও সাম্যের কবি নজরুলের সৃষ্টি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার এবং শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের প্রভাষক ও জেলা জাসাসের সভাপতি জোনাব আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা।

সেমিনার শেষে নজরুলসংগীত, আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, হামদ-নাতসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিজয়ী ৫৪ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button