বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
প্রথম পাতাসাহিত্য

পোড়া মনে : মোহাম্মদ সহিদুল আলম

For Advertisement: 01763639922

সময় আর মনের পরিবর্তন বলে আসে না!

কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি!

আবারও ঘন কালো অন্ধকার কাটিয়ে ভোরের মিষ্টি আলোয় মন জুড়িয়ে যায়!

কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠলে,

মনে হয় সকালবেলাটা অনেক বড়।

দিনের শুরু অনাবিল সুন্দর স্বপ্নময় আনন্দের হয়ে থাকে,

বেলা গড়িয়ে ব্যস্ততা!

মনের অজান্তেই আমরা,

স্বপ্নের নদীতে ভেসে চলি অবিরাম!

মনকে বেঁধে রাখতে পারিনা,

কখনো মনের সাথে যুদ্ধ!

অবুঝ মন ছুটে বেড়ায় দেশ থেকে দেশান্তরে!

চোখের সব দেখাই সত্য না!

কিছু দেখা যায় না, আচার আচরণে উপলব্ধি করি!

মানুষ জীবনের বহু কিছুই বলতে পারেন না,

যা মনের গহীনে লুকিয়ে রাখেন!

পোড়া মনের জ্বালা বড়ই কষ্টের!

অন্তরের অন্তঃস্থলে দুঃখের নদী প্রবাহিত,

আর বাহিরে অন্তরে হাসি মুখে পরিবেশন! নদীর ওপারে সব সুখ সকলের বিশ্বাস।

কলমে : মোহাম্মদ সহিদুল আলম

রচনাকাল :
২২শে সেপ্টেম্বর ২০২৬ইং
কোলম্ব, ফ্রান্স।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button